গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬
এই সাইট কী তথ্য রাখে
truemarkerp.com নিজে কোনো ফর্মের তথ্য জমা রাখে না। ডেমো ফর্মে যা লেখেন, তা শুধু আপনার ফোনের WhatsApp-এ একটা বার্তা হিসেবে তৈরি হয়; আপনি Send চাপলে তবেই আমাদের কাছে আসে।
সাইটে আসা মানুষ গোনা
Cloudflare Web Analytics দিয়ে কতজন এলেন আর কোন পাতা দেখলেন, তা গোনা হয়। এটা cookie রাখে না আর আপনাকে আলাদা করে চেনে না।
Google Analytics শুধু তখনই চলে, যখন আপনি cookie-র বার্তায় "মেনে নিন" চাপেন। "না" চাপলে চলে না। মত বদলাতে পায়ের সারির "cookie পছন্দ" চাপুন।
TrueMark ERP-এ আপনার ব্যবসার ডাটা
প্রতিটা কোম্পানির ডাটা আলাদা থাকে। প্রতি ৬ ঘণ্টায় ব্যাকআপ হয়।
মেয়াদ শেষের পর ১০ দিন সব আগের মতো চলে, পরের ১০ দিন শুধু দেখা যায়, তারপর শুধু ডাটা নামানো যায়। ডাটা ৬ বছর রাখা হয়; ৬ বছরের পুরোনো লেখা শুধু তখনই মোছা হয়।
আপনি যেকোনো সময় নিজের ডাটা এক্সেলে নামাতে পারেন।
যোগাযোগ
এই নীতি নিয়ে প্রশ্ন থাকলে info@bcscbd.com-এ লিখুন বা +880 1993-306990 নম্বরে ফোন করুন।